মুগদায় রাস্তা বাড়াতে ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ২৩:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২৩:২৩

রাজধানীর মুগদা এলাকায় রাস্তা বড় করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২২ এপ্রিল) দুপুরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ড্যাপে চিহ্নিত নকশা অনুযায়ী মুগদার প্রধান সড়ক বিশ্বরোড থেকে শুরু করে মান্ডার হায়দর আলী বিদ্যালয় পর্যন্ত সড়ককে ৫০ ফুটে উন্নীত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজউকের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রবিবার থেকে শুরু হওয়া এই অভিযান সোমবারও পরিচালনা করা হয়। মুগদায় রাস্তা বাড়াতে ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মুগদার প্রধান সড়ক বিশ্বরোড থেকে হায়দার আলী বিদ্যালয় পর্যন্ত বিদ্যমান সড়ককে ড্যাপের নকশা অনুযায়ী ৫০ ফুট প্রশস্ত করার লক্ষ্যে সড়কের উভয় পাশের স্থাপনাগুলো চিহ্নিত করা হয়েছে। সে আলোকে ভবন মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। আমরা স্থাপনাগুলো সরিয়ে নিতে তাদেরকে অনুরোধ করেছি। সে প্রেক্ষিতে সড়ক প্রশস্ত করার মাধ্যমে এলাকার উন্নয়নের স্বার্থে প্রায় সকল ভবন মালিক স্বতঃস্ফূর্তভাবে তাদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন।

বর্তমানে সড়কের প্রশস্ততা রয়েছে গড়ে ১৭ ফুট। সড়কের উভয় পাশে ৫ ফুট করে ১০ ফুট পথচারীদের হাঁটার পথ (ফুটপাত) ও দুই সারির (ডাবল লেনের) ৪০ ফুট মূল সড়ক সৃষ্টি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুগদায় রাস্তা বাড়াতে ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান

সে লক্ষ্যে ভবন মালিকদের রাজউক থেকে চারবার নোটিশ দেওয়া হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার মাইকিং করে রবিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযানের সময় স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাট্টি উপস্থিত ছিলেন।

/এএইচএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম