হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৪, ২০:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২০:৪২

ঢাকার বিরুলিয়ায় ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালে কোনও মালামাল সরবরাহ না করেই ৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদার দম্পতিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এ মঙ্গলবার (২৩ এপ্রিল) মামলাটি দায়ের করেন।

মামলায় যাদের আসামি করা হয় তারা হলেন– রাকাব ট্রেড করপোরেশনের প্রোপাইটর মো. হাবিবুর রহমান, তার স্ত্রী ও একই প্রতিষ্ঠানের ঠিকাদার নাসিমা আক্তার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ও ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রকল্প পরিচালক এএনএম রোকনুদ্দিন, একই প্রতিষ্ঠানের সাবেক প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, দরপত্র আহ্বান কমিটির সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, দরপত্র উন্মুক্তকরণ কমিটির সদস্য সচিব ও সমাজসেবা অধিদফতরের পরিচালক মো. সাব্বির ইমাম, সারা ট্রেড করপোরেশনের প্রোপাইটর হেলাল উদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের প্রোপাইটর কাজী বোরহান সাদেক মামুন, আইএসিআইবির সাবেক ম্যানেজার খাজা আবদুল্লাহ আল ফুয়াদ ও মেসার্স তহিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. জহিরুল হায়দার।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া ট্রেড লাইসেন্স, ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ভুয়া পে অর্ডার, কাজের ভুয়া অভিজ্ঞতা সনদ দাখিল করে হাসপাতাল ভবন নির্মাণে কার্যাদেশ পান। পরে টেন্ডারের নির্দেশনা অনুযায়ী অসমাপ্ত কাজ শেষ করেননি। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর না করেই সব বিল উত্তোলন করেন। একইসঙ্গে পাঁচটি আইটেমের কোনও মালামালই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সরবরাহ করেননি। অথচ ভুয়া কাগজপত্র তৈরি ও ব্যবহার করে ৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা উত্তোলন করে আত্মসাত করেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম