নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৬:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৬:৫১

নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুই লাখের বেশি পুলিশ সদস্য দিনরাত আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে। কিন্তু পুলিশের সেবা কেবল আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। সেটি তারা দেখিয়েছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে, ২০১৩ সাল ও পরবর্তী সময়ে করোনাকালে। বর্তমানে হিটওয়েভসহ যেকোনও দুর্যোগে জীবন বাজি রেখে জনসাধারণকে সেবা দিতে কুণ্ঠাবোধ করেননি তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ চেয়েছিলেন, আজকের বাংলাদেশ পুলিশ সেই পুলিশে পরিণত হয়েছে বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘জান-মাল রক্ষায় যেমন পুলিশ প্রয়োজন, তেমনই জীবন সাজাতে প্রয়োজন হয় সংস্কৃতির। জীবন বাঁচাতে ও জীবন সাজাতে সব ক্ষেত্রে পুলিশের অবস্থান। সেই প্রতিজ্ঞা নিয়েই আজ আমাদের এই প্রতিযোগিতার আয়োজন।’

বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। নজরুল সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বপালন করছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী শাহীন সামাদ, নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক সুজিত মোস্তফা এবং কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা ১৫৫ জন প্রতিযোগী ১০টি ক্যাটাগরিতে চূড়ান্ত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হবে শনিবার। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম