প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৭:৫১আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:৫১

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুজ্জামানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন।

মামলার এজাহারে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন– ট্রেডিং টেলেন্টের প্রোপাইটর মো. রাহাত হাসান, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক উৎপাদন বিভাগীয় প্রধান কায়কোবাদ আল-মামুন, সাবেক বিভাগীয় প্রধান বিপণন মো. সাইদুর রহমান জামালী, হিসাব বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম, ক্রয় বিভাগীয় প্রধান মো. ছিদ্দিকুর রহমান দেওয়ান, সাবেক উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হুমায়ুন কবির, প্রকৌশলী (যান্ত্রিক) বিশ্বজিত চৌধুরী এবং সাবেক প্রকৌশলী (যান্ত্রিক) মো. হায়াত মাহমুদ।

এজাহারের বরাত দিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ১-এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত জানান, আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতি, অনিয়ম, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে জাপান ব্যতীত ৫৫ লাখ ৮৩ হাজার ৮৩০ টাকা মূল্যের পণ্য মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে সরবরাহ ও গ্রহণ করে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সুনাম ক্ষুণ্ণ ও ক্ষতি করেছেন। একইসঙ্গে ২৯ লাখ ৬৭ হাজার ৭২০ টাকা মূল্যের পণ্য সরবরাহকারীর কাছ থেকে গ্রহণ না করে মিথ্যা ও ভুয়া রিসিট দেখিয়ে ও গুণগতমানের প্রত্যয়ন দিয়ে বিল-ভাউচার তৈরি করে ওই টাকা আত্মসাৎ করে তারা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম