রাসিকের বরখাস্ত মেয়র বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজশাহী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ১৭:৪২আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৭:৪৫

রাসিকের বরখাস্ত মেয়র বুলবুল বিএনপির সরকারবিরোধী আন্দোলনের সময় সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার সকালে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান এই পরোয়ানা জারি করেন। এসময় আদালত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলন চলাকালে রাজশাহী মহানগরীতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। মামলা নম্বর ৪১, তারিখ- ২২ এপ্রিল ২০১২। বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৩৫৩, ৩৩৩, ৪২৭ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলায় সোমবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদাসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মিজানুর রহমান।
অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, আসামিদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫ জন আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

ডিএ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম