বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৭

দেশের বন ও বনভূমি সংরক্ষণে বন বিভাগের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা বন বিভাগের কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে কাঙ্ক্ষিত পরিমাণে বনভূমি সৃজনে বন কর্মকর্তাদের অবদান রাখতে হবে।’

রবিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ৪১তম বিসিএস বন ক্যাডারে সদ্য যোগদান করা ৩৪ জন সহকারী বন সংরক্ষকদের ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের প্রতি প্রতিজ্ঞবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিবেদিত থাকতে হবে। নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। 

স্মার্ট বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সব কর্তব্য সংবিধানের ১৮ক অনুচ্ছেদের চশমা দিয়ে দেখতে হবে। কোনও ধরনের অনিয়ম ও অন্যায়কে প্রশ্রয় দেবে না। আইনগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন উপসচিব বন আবু নইম মোহাম্মদ মারুফ খান।

মন্ত্রী এসময় নব যোগদান করা সকল সহকারী বন সংরক্ষকদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন এবং তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য বন সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের বই তাদের হাতে তুলে দেন।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
যে বনাঞ্চল রক্ষা করছে উপকূল, তা উজাড় করে দিচ্ছে ‘দুর্বৃত্তরা’
নগর বনায়নে ডিএনসিসি ও অধিদফতরের সমঝোতা স্মারক সই
সোনাদিয়ার ৯৪৬৭ একর জমি বন বিভাগের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক