ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৪, ০৪:০৫আপডেট : ০৩ মে ২০২৪, ০৪:০৫

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ছয় তলা বাড়ির ছাদ থেকে পড়ে সোহানা (১৮) নামেr এক গৃহকর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৯-এ রোডের একটি বাসার ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গৃহকর্তী ডা. সামিরার বাসায় কাজ করতেন গৃহকর্মী সোহানা। সামিরা গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক।

তিনি বলেন, সোহানা প্রায় সাড়ে তিন বছর ধরে আমাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে। সন্ধ্যার দিকে সে ছয় তলার ছাদে গিয়েছিল, সে সময় বাসার লোকজন দেখতে পায়নি। নিচে শব্দ হলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান, একটি মেয়ে নিচে পড়ে আছে। সেখান থেকে তাকে হাসপাতালে আনা হয়। সে ওপর থেকে অসাবধানতাবশত পড়ে গেছে, না লাফিয়ে পড়েছে, তা দেখেনি কেউ। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ছয় তলার ছাদ থেকে পড়ে যাওয়া আহত গৃহকর্মী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, মেয়েটির অবস্থা গুরুতর। 

আহত গৃহকর্মী সোহানার গ্রামের বাড়ি সিলেট জেলায়। বর্তমানে ধানমন্ডি ৯-এ, বাসা নং ৩২ দ্বিতীয় তলায় গৃহকর্তা সফটওয়্যার প্রকৌশলী আওলাদ ও চিকিৎসক সামিরার বাসায় গৃহকর্মীর হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

/এআইবি/এবি/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি