কৃষিতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ চলছে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৪, ২১:৩২আপডেট : ০৯ মে ২০২৪, ২১:৩২

ফলন বাড়াতে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে জাপানি বিনিয়োগকারীদের অংশগ্রহণে ‘আইটি বিজনেস সামিট’ অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ফলন বাড়াতে কৃষিতে এআইসহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, জাপান যেভাবে আমাদের ব্রিজ, রাস্তা, মেট্রো, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টসহ মেগা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে সাহায্য করেছে, সে জন্য বাংলাদেশিরা জাপানিদের কাছে কৃতজ্ঞ।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

আইটি সামিট নিয়মিত আয়োজনের আগ্রহ প্রকাশ করে পলক বলেন, জাপানের মার্কেটের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার্থীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই। তিন ও ছয় মাস মেয়াদি কোর্স আমরা চালু করতে আগ্রহী। এরই মধ্যে বাংলাদেশ জাপান আইটি কানেক্ট সেটাপ তৈরি করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
তরুণদের চাকরি কমছে: দায়ী কি এআই নাকি রিমোট ওয়ার্ক?
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের