বনাঞ্চল উজাড় ও স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৯:৫১আপডেট : ১২ মে ২০২৪, ১৯:৫১

উপকূলীয় এলাকায় বনাঞ্চল উজাড় ও সুনামগঞ্জের একটি স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১২ মে) দুদকের কক্সবাজার ও সিলেট থেকে এসব অভিযান চালানো হয়। এছাড়াও বিভিন্ন অভিযোগে চারটি সরকারি দফতরের অনিয়ম তদন্তে চিঠি দিয়েছে দুদক।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের তিনটি মৌজায় বনবিভাগের কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা উপকূলীয় বনাঞ্চলের গাছপালা অবৈধভাবে কেটে লবণ চাষ করছে। এ অভিযোগ পেয়ে দুদকের কক্সবাজার জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় বন বিভাগের প্রতিনিধিসহ ঘটনাস্থল পরিদর্শন করেন দুদকের সদস্যরা। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। পরে বিস্তারিত যাচাইয়ের লক্ষ্যে মহেশখালী উপকূলীয় বন বিভাগের রেঞ্জ অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

অপরদিকে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আউটসোর্সিং কর্মচারীদের ভুয়া তালিকা তৈরি করে তাদের নামে বেতন উত্তোলনের পর আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়ম মেনে আগত সেবাগ্রহীতাদের সরকারি ‍ওষুধ সরবরাহ এবং খাবার সরবরাহকারী ঠিকাদারকে মান বজায় রেখে খাবার পরিবেশনের পরামর্শ দেয় দুদক টিম।

দুটি অভিযানের সময় সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনার পর কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম