বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ০৩:০৪আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:০৪

রাজধানীর বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৩ মে) সন্ধ্যায় র‌্যাব-১ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতার অভিযুক্তরা হলো হলো শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাশেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সাতটি ছুরি, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

তিনি জানান, রাজধানীর বিমানবন্দর ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা ছিনতাই করে আসছিল। তারা অস্ত্র দেখিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এমনকি অনেক সময় অস্ত্র দিয়ে আঘাত করে। এমন সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ছিনতাইকারী দলের দলনেতাসহ সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

/এবি/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম