রাসেল স্কয়ার থেকে পান্থপথ ও গ্রিন রোডের রাস্তা দখলমুক্ত অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ১৮:৫৭আপডেট : ১৪ মে ২০২৪, ১৯:০৭

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ‘স্পট বাই স্পট’ সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানের অংশ হিসেবে রাজধানীর প্রাণকেন্দ্র ধানমন্ডির রাসেল স্কয়ার থেকে পান্থপথ ও গ্রিন রোডের রাস্তা অবৈধ দখলমুক্ত করেছে ডিএমপির ট্রাফিক-ধানমন্ডি জোন।

মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালিয়ে রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয়। ডিএমপির ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। 

ট্রাফিক-ধানমন্ডি জোন থেকে জানানো হয়, গ্রিনলাইন পরিবহনের কাউন্টারের পাশে ও লাজফার্মা, বউ বাজার গলি, লেক সার্কাস স্কুলের পাশসহ আশেপাশে অবৈধভাবে ফুটপাতে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছে। ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার অ্যাডিশনাল ডিআইজি (ডিসি) মো. জয়নুল আবেদীনের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

এ প্রসঙ্গে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার নব কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরবাসী যেন ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্যই আমাদের এই অভিযান। ডিএমপি কমিশনারের নির্দেশে আমাদের অভিযান চলমান রয়েছে। সবার প্রচেষ্টায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণকে চলাচলের উপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
‘অপরিণামদর্শী’ পুনর্বাসন হকার সমস্যাকে আরও বাড়াতে পারে: আইপিডি
ফুটপাত তুমি কার?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক