এলজিইডি’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ২০:৩২আপডেট : ১৪ মে ২০২৪, ২০:৩২

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে চার কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুদকের উপ-পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদার বর্তমানে পিআরএল-এ আছেন। মাদারীপুরের শিবচরের দানেশ উদ্দিন সিকদারের ছেলে মজিবুর রহমান সিকদার বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ে থাকেন। দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি মৎস্য আয়ের সমর্থনে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে এক কোটি ২৪ লাখ চার হাজার টাকার সম্পদ গোপন করেন। এছাড়াও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত চার কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার সম্পদ ভোগদখলে রেখে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম