আসামিকে না পেয়ে স্ত্রী ও শিশু সন্তানকে মারধর-গুলি: জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ১৭:৩৭আপডেট : ১৫ মে ২০২৪, ১৭:৩৭

আসামিকে না পেয়ে তার স্ত্রীর দিকে পিস্তল তাক, মারধর ও নয় বছরের শিশু সন্তানকে চুল ধরে টানাহেঁচড়া, বন্দুক দিয়ে মাথায় আঘাত এবং গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে এ বিষয়ে আগামী ১৩ জুনের মধ্যে তদন্ত করে কমিশনে প্রতিবেদন দাখিল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মে) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে আসামি না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। এ নিয়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) অভিযোগ গ্রহণ করেছে। কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলামের সই করা সুয়োমোটোতে বলা হয়েছে- ‘আসামিকে গ্রেফতার করতে গিয়ে না পেয়ে পুলিশ আসামির স্ত্রীর দিকে পিস্তল তাক, মারধর, ৯ বছরের শিশু সন্তানকে চুলে ধরে টানাহেঁচড়া, বন্দুক দিয়ে মাথায় আঘাত এবং দুটি গুলি ছোড়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পুলিশের বিশেষ শাখার মাধ্যমে তদন্ত করে আগামী ১৩ জুনের মধ্যে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বলা হয়েছে।’

উল্লেখ্য, গত ১০ মে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামে সৌদিপ্রবাসী নূরুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের বিরুদ্ধে। একপর্যায়ে ডিবির এক কর্মকর্তা আসামির স্ত্রীর মাথায় পিস্তল ঠেকান। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

আরও পড়ুন-

আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম