বাড্ডায় কারখানার আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৪, ১৭:৫৫আপডেট : ১৬ মে ২০২৪, ১৭:৫৫

রাজধানীর বাড্ডায় কারখানায় লাগা আগুনে পুড়ে মো. মহিদুল ইসলাম (৩৭) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে বাড্ডায় সাঁতারকুলের ইয়াছিন নগরে রক্সি ফোম লিমিডেটের একটি কারখানায় এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাতে রক্সি ফোম লিমিডেটে আগুন লাগে। ওই সময় মামুন ও মহিদুল নামে দুই কর্মচারী কারখানার ভেতরে ছিল। মামুন বের হতে পারলেও মহিদুল আটকা পড়ে। ফায়ার সার্ভিস ও বাড্ডা থানার পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার পর মহিদুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মহিদুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার আব্দুল মজিদের ছেলে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম