‘পরিবেশ সচেতনতায় ভূমিকা রাখতে পারেন তরুণরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৪, ১৯:১১আপডেট : ১৭ মে ২০২৪, ১৯:১১

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেছেন, পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি পালন উপলক্ষে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (১৭ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘প্রকৃতি ও পরিবেশ’ প্রতিপাদ্যের ওপর শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এসব কথা বলেন।

ক গ্রুপে অনূর্ধ্ব ৮ বছর; খ গ্রুপে ৮ থেকে অনূর্ধ্ব ১২ বছর; গ গ্রুপে ১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর এবং বিশেষ চাহিদাসম্পন্ন গ্রুপে অনূর্ধ্ব ১৮ বছরের শিশু-কিশোররা অংশ নেয়।

প্রতিযোগিতায় তরুণ শিল্পীদের উৎসাহী অংশে পরিবেশ সংরক্ষণের বিষয়ে তাদের সৃজনশীলতা ও সচেতনতা পরিলক্ষিত হয়। চারটি গ্রুপের প্রতি গ্রুপে তিন জন করে বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। বিজয়ী প্রতিযোগীদের নাম ২১ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নোটিশ বোর্ড, পরিবেশ অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ ও টেলিফোনে জানানো হবে।

ড. আবদুল হামিদ বলেন, পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি তার বক্তৃতায় টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের ভূমিকার ওপর জোর দেন এবং অংশগ্রহণকারীদের শিল্পের মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়াতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে উৎসাহিত করেন।

তিনি বলেন, শিল্পকর্মগুলো প্রকৃতির গুরুত্ব এবং আমাদের পরিবেশ রক্ষার জরুরি প্রয়োজন তুলে ধরেছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোর কর্তৃক আঁকা ছবি মূল্যায়ন করেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. ছিদ্দিকুর রহমান, বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম এবং শিল্পকলা একাডেমির উপপরিচালক খন্দকার রেজাউল হাশেমসহ অন্যরা।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
আজ গলা ছেড়ে গান গাওয়ার দিন
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হৃদরোগে অর্ধেক মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
আজ ইচ্ছেমতো খাওয়ার দিন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম