৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ১৪:২২আপডেট : ১৮ মে ২০২৪, ১৪:২২

৩০ শতাংশ বেতন বৃদ্ধি, কর্মচারীদের জন্য স্থায়ী রেশনিং পদ্ধতি চালু এবং বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেলসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।

শনিবার (১৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরেন এবং তা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা।

লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব মো. ছালজার রহমান দাবিগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতনস্কেল দেওয়ার পর গত ১০ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবনযাপন করছেন। এ অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা পাঁচ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত করা, অবিলম্বে জাতীয় নবম বেতনস্কেল ঘোষণার বিকল্প নাই।’

তিনি বলেন, ‘সচিবালয়ে এবং সচিবালয়ের বাইরে সব পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড দেওয়া, আগের মতো শতভাগ পেনশন চালু, টাইমস্কেল-সিলেকশন গ্রেড দেওয়া, অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালুর দাবি জানাচ্ছি।’

কর্মচারী সমিতির সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, ‘আগামী ২১ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া, ২৬-৩০ মে সব সরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ ও দাবি সংবলিত লিফলেট বিতরণ এবং ১ জুন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।’ দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া কথা জানান তিনি।

বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জাতীয় ও স্থানীয় নেতারা ছাড়াও সংবাদ সম্মেলনে ছিলেন– দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মো. মিজানুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজের রফিকুল ইসলাম মামুন, সমুদ্র পরিবহন অধিদফতরের নূরনবী, হৃদরোগ ইনস্টিটিউটের সেলিম মোল্লা, মুগদা মেডিক্যাল কলেজের মনিরুল ইসলাম, ক্যানসার হাসপাতালের তাপস কুমার সাহা, মাহবুব, টেলিযোগাযোগ অধিদফতরের মফিজুল ইসলাম পিন্টু, জাতীয় আর্কাইভের মনির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মোফাজ্জল হোসেন প্রমুখ।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম