৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ১৫:৩৪আপডেট : ১৯ মে ২০২৪, ১৫:৩৪

রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মেহেদী হাসান ওরফে রাজুর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রবিবার (১৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বেলায়েত হোসেন ঢালী এ তথ্য জানান। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জানা যায়, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নাখালপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাইক পেট্রোল-৬২ চলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক লোক দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে তার তল্লাশি করা হয়। দেহ তল্লাশির সময়ে ৩৪২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ৮৫ গ্রাম।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালীন সময়ে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

/এআই/এফএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম