তাপমাত্রা কমেছে ২-৩ ডিগ্রি, সাগরে লঘুচাপের শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৯:০৫আপডেট : ২০ মে ২০২৪, ১৯:০৬

ঢাকায় আজ বৃষ্টি না হলেও দেশের বেশকিছু অঞ্চলে ঝড়-বৃষ্টি হয়েছে। এতে কমে এসেছে তাপপ্রবাহ। ঢাকায় গত রাতে হালকা বৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায়। আজ ভোর থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। কিন্তু বৃষ্টির বদলে মাঝে মাঝে বইছে ঠান্ডা ঝড়ো বাতাস। এই আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হওয়ার শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (১৯ মে) সন্ধ্যা ছয়টা থেকে সোমবার বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস,  যা গতকাল ছিল মোংলাতেই, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। একই সময়ে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে ৩৩ দশমিক ৪, যা গতকাল ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, সে হিসেবে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে ঢাকায়। এছাড়া চট্টগ্রামে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩, রাজশাহীতে ৩৪ দশমিক ৮, রংপুরে ৩০ দশমিক ৫, খুলনায় ৩৬, সিলেটে ৩২ দশমিক ৭, এবং বরিশালে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ঢাকার আশেপাশের জেলাগুলোর মধ্যে অনেক এলাকায় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে তাপপ্রবাহ কমে এসেছে। লঘুচাপ সৃষ্টির আগ পর্যন্ত আবহাওয়া এমনই থাকতে পারে বলে তিনি জানান।

আবহাওয়া অধিদফতরের সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম