জামায়াত নেতা এটিএম আজহারসহ ১১ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১৪:১৪আপডেট : ২১ মে ২০২৪, ১৪:১৪

রাজধানীর মতিঝিল থানার নাশকতার এক মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনের পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই রায় ঘোষণা করেন।

আসামি পক্ষে আইনজীবী মুজাহিদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ডের কথা উল্লেখ থাকলেও কারাভোগ করতে হবে দেড় বছর।’

সাজাপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন– মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ, মোহাম্মদ ফিরোজ।

এদিকে সাত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০১০ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।

/এআই/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম