সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর প্রকৃত ভাস্কর্য স্থাপনের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৪, ১৮:৩০আপডেট : ২২ মে ২০২৪, ১৮:৩০

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের বর্তমান ভাস্কর্যটি অপসারণ করে সেখানে গ্রিক দেবীর প্রকৃত ভাস্কর্য স্থাপনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি আবেদন জানানো হয়েছে।

বুধবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ পাঠানো আইনজীবী মো. মাহমুদুল হাসান।

আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবীরা কোর্টের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট। উক্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কিন্তু সমস্যা হলো, বর্তমান ভাস্কর্যটির সঙ্গে গ্রিক দেবী থেমিসের কোনও মিল নেই। ’মূলত বাংলাদেশি কোনও নারীর অবয়বে শাড়ি পরিয়ে একটি বিকৃত মূর্তি স্থাপন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের বিকৃত ভাস্কর্য স্থাপনের মাধ্যমে গ্রিকদের ধর্মীয় বিশ্বাসে আঘাত আনা হয়েছে। গ্রিক দেবীর অবমাননা করা হয়েছে। পাশাপাশি গ্রিসের রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করা হয়েছে এবং আন্তর্জাতিক আইনের অবমাননা করা হয়েছে।

তাই আবেদনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের বিকৃত ভাস্কর্য অপসারণ করে সেখানে গ্রিক দেবীর প্রকৃত ভাস্কর্য স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে একই ধরনের আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। তারই ধারাবাহিকতায় তিনি আবারও একই ধরনের আবেদন করলেন।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম