ঈদে নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে ১১ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৭:১৯আপডেট : ২৩ মে ২০২৪, ১৭:১৯

আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত মোট ১১ দিন নদীতে বাল্কহেড (বালুসহ বিভিন্ন মালামাল বহনকারী ইঞ্জিনচালিত ট্রলার) চলাচল বন্ধ থাকবে। এসময়ে কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। পশুবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ঈদের আগে তিনদিন ও পরে তিনদিন মিলে সাতদিন সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।

প্রতিমন্ত্রী বলেন, গতবার (ঈদুল ফিতর) ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সব পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ করেছে। এবারও যাতে যাত্রা নিরাপদ হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম