পাঁচ কেজি স্বর্ণসহ গ্রেফতার দুই চীনা নাগরিক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৪, ১৭:৫৮আপডেট : ২৪ মে ২০২৪, ২০:২০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে সোয়া পাঁচ কেজি ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ গ্রেফতার দুই চীনা নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন লিউ ঝনজিলাং ও চেনজেংক।

শুক্রবার (২৪ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর জাকির হোসাইন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মোজাফফর আলী এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৩ মে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন লিউ ঝনজিলাং ও চেনজেংক। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এ সময় ফ্লাইটের ১৪-এ এবং ১৩-এফ আসনে থাকা যাত্রী লিউ ঝনজিলাং ও চেনজেংকের পরিচয় নিশ্চিত করা হয়।

তল্লাশি করে তাদের কাঁধে রাখা ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করে তাতে বিশেষ কায়দায় স্বর্ণের বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। পরে কাস্টমস হলে সব সংস্থার উপস্থিতিতে চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণবার বের করা হয়। জব্দ স্বর্ণবারের বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

/এআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম