পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের উপমন্ত্রীর মর্যাদা দেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৯:৩৮আপডেট : ২৬ মে ২০২৪, ১৯:৩৮

পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এক্ষেত্রে ব্যক্তি বিশেষের পরিবর্তে পদটিকে উপমন্ত্রীর মর্যাদা দিতে বলা হয়েছে। রবিবার (২৬ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পার্বত্য তিন জেলার জেলা পরিষদ চেয়ারম্যানদের সুনির্দিষ্ট কোনও পদমর্যাদা নেই। সরকার ইচ্ছাধীনভাবে পরিষদের চেয়ারম্যানদের ব্যক্তি বিশেষকে উপমন্ত্রীর পদমর্যাদা দিয়ে থাকেন। এক্ষেত্রে কমিটি ব্যক্তি বিশেষকে না দিয়ে পদটিকে উপমন্ত্রীর পদ মর্যাদা দিতে বলেছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পার্বত্য খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানদের পদবি উপমন্ত্রী পদমর্যাদা করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) মাধ্যমে যোগ্যতা শিথিল করে তিন পার্বত্য জেলার স্থায়ী নাগরিকদের মধ্য থেকে নিয়োগ দান এবং স্কুল, কলেজ নির্মাণের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আবাসিক হলের ব্যবস্থা রাখার জন্য  মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে তিন পার্বত্য জেলায় মেডিক্যাল টেকনিশিয়ান নিয়োগ, রাঙামাটি মেডিক্যাল কলেজকে ব্যবহার উপযোগী এবং ৩৪১টি কমিউনিটি ক্লিনিক সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সেবার মান বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিংয়ের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পংকজ নাথ, আব্দুল মোতালেব, মো. মঈন উদ্দিন এবং জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম