‘লিসেন টু দ্য ভয়েসেস অব দ্য ইয়ুথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৯:০৩আপডেট : ২৭ মে ২০২৪, ১৯:০৩

রয়্যাল নরওয়ে দূতাবাস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ‘লিসেন টু দ্য ভয়েসেস অব দ্য ইয়ুথ’ শীর্ষক একটি সেমিনার ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন পেশার প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন সেমিনারটি উদ্বোধন করেন। 

সোমাবার (২৭ মে) নরওয়ে দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

অনুষ্ঠানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বর্তমানে অনেক তরুণ জনগোষ্ঠী রয়েছে। তবে সবার মাঝে তরুণদের অভিব্যক্তি খুব কমই শোনা হয়। আগামী দিনগুলোতে যারা এখানে থাকবে, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশ ও বিশ্বের বহু চ্যালেঞ্জ এবং জরুরি বিষয়ের সমাধান খুঁজতে হবে।

অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস তরুণদের সক্রিয়তা ও নেতৃত্বে বিনিয়োগ বাড়ানোর ওপর বক্তব্য দেন। তিনি বলেন, আমরা চাই কিশোরী, যুব নারী এবং যুবদের বিকাশের যথেষ্ট সুযোগ থাকুক। কারণ আমরা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সবসময় সঙ্গে আছি। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন অর্জনে সহায়তা প্রদান করতে এবং তাদের নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা হয়ে উঠতে যথাযথ চ্যানেলে নেটওয়ার্ক করার জন্য সবসময় সঙ্গে আছে।

কি নোট স্পিকার রাকা নোশিন নওয়ার বলেন, তরুণদের ইতিবাচকভাবে অনুপ্রাণিত করতে হবে। তাদের সেই স্বপ্ন পূরণের জন্য দৃঢ় অনুশীলন করতে হবে। তাদের আশেপাশে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী নিয়মিত অনুশীলন করে লক্ষ্যে পৌঁছাতে হবে। এক্ষেত্রে অনুশীলনের বিকল্প নেই।

প্যানেল ডিসকাশনে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহের মূল কারণ, প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি, চাকরি খুঁজতে নানা চ্যালেঞ্জ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রেক্ষাপটে দক্ষতা বৃদ্ধির মতো আরও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জেন্ডার সমতার অধিকারের পক্ষে কীভাবে বিদ্যমান প্রচলিত নানা সামাজিক রীতিনীতি কাটিয়ে উঠতে পারে, সে সম্পর্কেও আলোকপাত করেন।

অপর কি নোট স্পিকার নাসিমা আক্তার নিশি বলেন, এই প্রতিযোগিতামূলক সমাজে কিশোরী ও তরুণদের এগিয়ে যাওয়ার জন্য দক্ষতা উন্নয়ন প্রয়োজন। এক্ষেত্রে তাদের বিশদভাবে চিন্তা করতে হবে। এ বিষয়ে যুব কর্মসংস্থানের সুবিধার্থে এনজিও, সরকার এবং করপোরেট সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন।

সমাপনী বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পলিসি অ্যাডভোক্যাসি ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ক্যাম্পেইনসের পরিচালক নিশাত সুলতানা।

 

 

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক