স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ২২:১৪আপডেট : ২৯ মে ২০২৪, ২২:১৯

এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালায় সংস্থাটি। এছাড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে চারটি সরকারি দফতরে দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (২৯ মে) এসব অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের বিরুদ্ধে এতিমখানা মার্কেটের দোকানঘর ভাড়া বাবদ পাওয়া অর্থ ও নির্মাণাধীন ভবনের মালামাল অবৈধভাবে বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পায় দুদক। যাচাই-বাছাই শেষে দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখা থেকে বুধবার (২৯ মে) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এতিমখানা পরিদর্শন করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক ও অন্যান্যদের বক্তব্য নেওয়া হয়। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা শেষে তত্ত্বাবধায়ক পদে নিয়োগ ও বেতন প্রদান সংক্রান্তে অনিয়ম, তত্ত্বাবধায়কের বাসা মেরামতের নামে ভুয়া ও অতিরিক্ত অর্থ খরচ দেখিয়ে আত্মসাতসহ অন্যান্য অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় অভিযান চালিয়েছে দুদক অপরদিকে, কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও বিশ্লেষণ করে ২০২১-২২ অর্থবছরের ১০০টি গভীর নলকূপ এবং ১০০টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপনের অধিকাংশ কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

দুটি অভিযানে পাওয়া তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম