অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাসী আমি: নতুন ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ১৩:০৩আপডেট : ৩০ মে ২০২৪, ১৩:০৫

নবনিযুক্ত নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, ‘আমি সবসময় মুক্ত তথ্যপ্রবাহে বিশ্বাস করি, স্বচ্ছতায় বিশ্বাস করি। ২৯ বছরের দীর্ঘ চাকরিজীবনে কাজ করতে গিয়ে এজন্য অসাধারণ প্রতিদানও পেয়েছি।’

বৃহস্পতিবার (৩০ মে) সকালে সাংবিধানিক সংস্থাটির সচিবালয়ে যোগ দিয়ে অবাধ তথ্যপ্রবাহে গণমাধ্যমকে বরাবরই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিন নির্বাচন ভবনে যৌথ সংবাদ সম্মেলন করেন বিদায়ী ইসি সচিব মো. জাহাংগীর আলম ও নবনিযুক্ত সচিব শফিউল আজিম।

বিদায়ী ইসি সচিব জাহাংগীর আলম যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি পদ থেকে শফিউল আজিম বৃহস্পতিবার যোগ দেন নির্বাচন কমিশনে।

বিদায়ী ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার কাছে তথ্য চাইতেন। অনেক সময় তথ্য থাকতো না। তবে আমাদের স্বচ্ছতার কোনও ঘাটতি ছিল না। বিদায় বেলায় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

নতুন ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘আমরা তো রাজনীতির ভেতরেই বসবাস করি। গণতন্ত্র সরকার রাজনৈতিক দল, জনগণ সবকিছু মিলিয়েই গণতন্ত্র। কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। আপনাদের যেটি প্রাপ্য, সেটি একশভাগ দেওয়া সম্ভব।’

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ

এসময় বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের তথ্যও জানান বিদায়ী সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ উপজেলায় গড়ে অন্তত ৩৮ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, ‘৮৭ উপজেলার মধ্যে ৭৫ উপজেলার তথ্য গড় করে ৩৮ শতাংশ ভোটের হার পাওয়া গেছে। বাকিগুলো একীভূত করে ভোট পড়ার এ হার আরও বাড়তে পারে। বিকালে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।‘

এর আগে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৩৬ শতাংশ ও দ্বিতীয় ধাপে ৩৮ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনকালে জাহাংগীর আলম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সচিবকে বরণ ও বিদায়ী সচিবকে সংবর্ধনা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন রয়েছে ইসিতে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম