‘যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে আইনজীবী পেশায় থাকতে পারবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ২০:১০আপডেট : ৩০ মে ২০২৪, ২১:২০

কোনও আইনজীবীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে তিনি এই পেশায় থাকতে পারবেন না বলে সতর্ক করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

বৃহস্পতিবার (৩০ মে) সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এএম আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের রায়ে বলা ছিল— কোনও নীতিমালা না হওয়া পর্যন্ত এটিকে (রায়) আইন হিসেবে মেনে চলতে হবে। তাই এটি (রায়) মেনে চলা আমাদের জন্য আবশ্যিক। তবে সুপ্রিম কোর্টে এমন কোনও ঘটনা (যৌন হয়রানি) ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এখনও পর্যন্ত এমন কোনও অভিযোগ পাইনি। হয়তো ভবিষ্যতে কী হবে, তা জানি না। কমিটি (যৌন হয়রানি প্রতিরোধ কমিটি) দায়িত্ব নিয়েছে, তারা বিষয়টি দেখবে। বারের (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) গত কমিটি এই উদ্যোগ নিয়েছে। বর্তমান কমিটি তার ধারাবাহিকতা ধরে রেখেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি কাজের ধারাবাহিকতা থাকা উচিত।

অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের সতর্ক করে বলেন, আমরা বিশ্বাস করি, এখানে আমরা সবাই বন্ধুর মতো কাজ করি। নিজের দায়িত্ব সম্পর্কে আমরা সবাই সচেতন। আরেকটা কথা বলে রাখি, কোনও আইনজীবীর বিরুদ্ধে এই অভিযোগ (যৌন হয়রানির) যদি আসে, তাহলে তিনি কিন্তু আর এই পেশায় থাকতে পারবেন না। কারণ, তাকে আর কেউ বিশ্বাস করবে না। তাকে হেয় হতে হবে। ফলে কাজ (আইন পেশা) করাটা তার জন্য দুরূহ হয়ে যাবে। এই কথা মাথায় রেখে আমার মনে হয় না— এখনও এই ধরনের কোনও অভিযোগ এখানে এসেছে। কারণ, আইনজীবীরা অনেক সচেতন। এখানে বোনেরা যেমন কাজ করেন, তেমনই ভাইয়েরাও কাজ করেন। সবাই পারস্পরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা কাজ করি। তাই আশা করছি, এ ধরনের ঘটনা ঘটবে না।

তিনি বলেন, তবে ভবিষ্যতে যদি কখনও এমন অভিযোগ পাওয়া যায়— তাহলে আপনারা (যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যরা) সচেতনভাবে বিষয়টি তদন্ত করবেন এবং রায়ের আলোকে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়— তাহলে অবশ্যই সমিতি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারও কাজের ক্ষেত্রে আমরা এগিয়ে না আসলে, সমাজ এগিয়ে যাবে না। তাই কারও চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। এই ধরনের কাজ (যৌন হয়রানি) হচ্ছে— মানুষের প্রতিবন্ধকতা তৈরি করা, কাজকে নিরুৎসাহিত করা।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আইনজীবী হিসেবে যখন কোর্টে আসি— তখন এই কোর্টে মাত্র ৩/৪ জন নারী আইনজীবী আসতেন। তখন পুরুষ আইনজীবীর সংখ্যা ছিল প্রায় ৬০০-৭০০ এর মতো। এখন অনেক নারী আইনজীবী প্রাকটিসে আসছেন। আপিল বিভাগেও তিন জন নারী বিচরপতি ছিলেন— যারা অবসরে গেছেন। এখনও একজন নারী বিচারপতি দায়িত্ব পালন করছেন। তাই তাদেরকে উৎসাহ জোগাতে আমাদের এগিয়ে আসতে হবে। তাদের মানসিক হয়রানি করা যাবে না। কারও বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ উঠলে সেটিও দেখবেন। অভিযোগ পেলে সঠিকভাবে তদন্ত করে কাজ করবেন। সঠিক তথ্য সামনে এনে ব্যবস্থা গ্রহণ করবেন। 

পরে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট জেসমিন সুলতানা। আর  কমিটির ৯ জন সদস্যের মধ্যে আছেন— অ্যাডভোকেট রমজান আলী সিকদার, অ্যাডভোকেট রেহানা সুলতানা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, অ্যাডভোকেট আঞ্জুমান আরা রানু, ব্যারিস্টার হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট নিঘাত সীমা (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট মাহবুবা আক্তার (বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট), অ্যাডভোকেট শবনম মোস্তারী এবং অ্যাডভোকেট মাহমুদা আফরোজ মনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক, সাবেক সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল প্রমুখ। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম