কারখানায় ঘুমন্ত অবস্থায় গায়ে কাগজের রিম পড়ে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুন ২০২৪, ০১:০১আপডেট : ০১ জুন ২০২৪, ০১:০১

রাজধানী ফকিরাপুলে ছাপাখানায় প্রিন্টিংয়ের কাগজের বান্ডিল পড়ে তুষার (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সেবা প্রিন্টিং প্রেস কারখানায় কাজ করতেন। শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা পুলিশ জেনেছে।

মৃতের খালাতো ভাই রাসেল বলেন, কারখানায় ঘুমিয়ে থাকা অবস্থায় প্রিন্টিং কারখানার তাক থেকে কাগজে রিম তুষারের গায়ে পড়ে  আহত হয়ে অচেতন হয়ে পড়ে। মালিক তাকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে ভেতরে ঢুকে কাগজের রিমের নিচে অচেতন অবস্থায় দেখতে পান। পরে মতিঝিল থানা পুলিশকে খবর দিলে তাদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুষার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের ইসলাম গায়েনের ছেলে। বর্তমানে ফকিরাপুল এক নং গলি সেবা প্রিন্টিং প্রেস কারখানায় থাকতেন।

/এআইবি/কেএইচ/এফআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম