ডিএমপি কমিশনারের সঙ্গে শিল্পী সমিতির নেতাদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৪, ২২:৪৩আপডেট : ০১ জুন ২০২৪, ২২:৪৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতারা।

শনিবার (১ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে শিল্পী সমিতির নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার সংগঠনটির নব-নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নিতে কমিটির প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

জানা গেছে, শিল্পীদের সম্মান, প্রশাসনিক সহযোগিতাসহ বিভিন্ন সমস্যায় পুলিশকে পাশে থাকার জন্য শিল্পী সমিতির পক্ষ থেকে কমিশনারকে আহ্বান জানানো হয়। কমিশনারও তাদের সহায়তার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। অন্যদিকে মিশা-ডিপজলের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা পলি, রত্না, শাহনূর, দিলারা ইয়াসমিন, অভিনেতা জয় চৌধুরী, সনি রহমান, সুব্রত, আলীরাজ, চুন্নু, আরমান প্রমুখ।

এর আগে গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল জয়লাভ করেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম