‘জাতীয় ফলমেলা’ শুরু হচ্ছে বৃহস্পতিবার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৪, ১৩:০১আপডেট : ০৪ জুন ২০২৪, ১৩:০১

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। ‘ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলা শেষ হবে আগামী শনিবার (৮ জুন)।

কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের ফলমেলায় ৮টি সরকারি প্রতিষ্ঠান ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মোট ৬৩টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফলচাষ প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শণার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতেও পারবেন।

মেলা উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে কৃষিবিদ ইনস্টিটিউট চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি হবে। সকাল ১০টায় কেআইবি চত্বরে মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। এরপর কেআইবি মিলনায়তনে ফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী এবং বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত থাকবেন। 

এছাড়া শনিবার বিকালে বিএআরসি মিলনায়তনে ফলমেলার সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট ফল উৎপাদন হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। এর মধ্যে আম উৎপাদন হয়েছে ২৭ লাখ মেট্রিক টন, লিচু ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন, কাঁঠাল ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন ও আনারস উৎপাদন হয়েছে ৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন।

/এসএমএ/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
সার সংকটের আড়ালে এক জেলার কৃষকের ৩৭৫ কোটি যাচ্ছে কাদের পকেটে?
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা