গাজীপুরে ২৬৬ হাসপাতাল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ১৯:১৪আপডেট : ০৪ জুন ২০২৪, ১৯:১৪

গাজীপুরে যে ২৬৬টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ভবনের অকুপেন্সি সার্টিফিকেট নেই, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিল্ডিং কনস্ট্রাকশন কোড অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি), গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।

পাশাপাশি অকুপেন্সি সার্টিফিকেটহীন গাজীপুরের ২৬৬টি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ভবনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে দায়ের করা আবেদনটি নিষ্পত্তি করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৪ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি ছিলেন মো. কাওসার হোসাইন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে গত ২৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম