সহকর্মীর গুলিতে পুলিশ খুন: তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৪:৪২আপডেট : ১০ জুন ২০২৪, ১৪:৪২

রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় গুলশান ডিসিকে প্রধান করে তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

এর আগে, শনিবার (৮ জুন) রাতে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে অন্যান্য পুলিশ সদস্যের মতো ছিলেন কনস্টেবল মনিরুল ইসলাম এবং কাউসার আহমেদ আলী। রাত পৌনে ১২টার দিকে হঠাৎই সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করেন কনস্টেবল কাউসার। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল।

এ সময় হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন নামে আরেকজন আহত হন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় রবিবার (৯ জুন) কাউসার আহমেদ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন-

তর্কাতর্কির জেরে উত্তেজিত হয়ে গুলি ছোড়েন কনস্টেবল কাউসার: ডিএমপি

বারিধারায় পুলিশ সদস্য হত্যা: ৩৮ রাউন্ড গুলি ছোড়েন কনস্টেবল কাউসার

পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় যা বললেন আইজিপি

পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় অভিযুক্ত কনস্টেবল আটক

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

/এবি/আরআইজে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী