ডিবি পরিচয়ে মাদক তল্লাশির কথা বলে ছিনতাই করতো সে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৭:৫৪আপডেট : ১১ জুন ২০২৪, ১৭:৫৪

ডিবি পুলিশ পরিচয়ে ‘অন টেস্ট’ লেখা মোটরসাইকেল ব্যবহার করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ। তার নাম মো. হুমায়ুন কবির। 

সোমবার (১০ জুন) খুলনা জেলার হরিনটানা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত টাকার ১ লাখ ৪০ হাজার ও ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে মঙ্গলবার (১১ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মো. আয়নাল হক ও তার ব্যবসায়ীক বন্ধু আলম গত ৩ জুন সকালে নাটোর থেকে বাসে করে কল্যাণপুর আসেন। বাস স্ট্যান্ডে নেমে বঙ্গবাজার যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে মাদক উদ্ধার অভিযান চলছে, আপনাদের তল্লাশি করা হবে। এ সময় ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি রাস্তার বিপরীত পাশে তার স্যার আছে বলে আলমকে পাঠিয়ে দেয়। সামনে তার আরও এক স্যার আছে বলে আয়নালকে মোটরসাইকেল করে শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাশনাল চক্ষু হাসপাতালের সামনে নিয়ে যায়। 

পরে হাতে থাকা চাকু দেখিয়ে আয়নালের কাছে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় আয়নাল হক শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে শেরেবাংলা থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গতাকাল তাকে গ্রেফতার করা হয়। 

অপরাধের কৌশল সম্পর্কে উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতার হুমায়ন কবির নতুন মোটরসাইকেল কিনে নম্বর প্লেট ছাড়াই ‘অন টেস্ট’ স্টিকার ঝুলিয়ে দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল। তাকে যাতে শনাক্ত করতে না পারে সে জন্য অভিনব কৌশল হিসেবে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল ব্যবহার করে।

শেরেবাংলা নগর থানার মামলায় হুমায়ুন কবিরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকতা।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম