বিএটি’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৯:০৩আপডেট : ১১ জুন ২০২৪, ১৯:০৩

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বিএটি (বৃটিশ আমেরিকা টোবাকো, বাংলাদেশ) হোটেল ও রেস্টুরেন্টে তরুণদের ধূমপানে আকৃষ্ট করতে নানা প্রচারণা চালাচ্ছে। বিএটি এ কার্যক্রমের মাধ্যমে শুধু আইন লঙ্ঘন করছে না, পাশাপাশি সরকারের তামাকমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা বাধাগ্রস্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

মঙ্গলবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বিধিনিষেধ ও শাস্তির বিধান থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে অনেক জনপ্রিয় রেস্তোরাঁ ও হোটেলে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে বিএটি।

উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) এ লিফলেট, পোস্টার, বিলবোর্ড ও সাইনবোর্ডসহ যেকোনও উপায়ে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। এই আইনে ক্রেতাদের প্রলুব্ধ করার জন্য বিনামূল্যে নমুনা বা কম টাকায় পণ্যের প্রস্তাব দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট ৮টি বিভাগের ৪৫টি জেলার ৯৪৪টি স্থানের ৮০১৯টি বিক্রয় কেন্দ্র থেকে প্রায় সাড়ে ৩২ হাজার বিজ্ঞাপনের চিত্র পেয়েছে। অধিকাংশ স্থানে বিএটি (৯৬%) আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন প্রচার করছে। ঢাকার বিভিন্ন রেস্টুরেন্ট স্মোকিং জোন তৈরি করে দিচ্ছে, যেখানে শুধু বিএটির ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। তাদের এ কার্যক্রম কিশোর-কিশোরীদের ধূমপানে আকৃষ্ট করা অপচেষ্টা।

বিএটি’র এ ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে জেলা ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সগুলোতে নিয়মিত অভিযোগ করা হচ্ছে। কিন্তু আইন পাশ হওয়ার ২৪ বছর পরও আইন লংঙ্ঘন করে এ ধরনের বেআইনি কার্যক্রম করার পরিপ্রেক্ষিতে এই কোম্পানির বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। রাষ্ট্রের আইন বাস্তবায়ন ও সরকারের তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে বিএটি’র বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ তামাক বিরোধী জোট জোর দাবি জানাচ্ছে।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ ও সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব
ধূমপান করে ভিডিও প্রচার, কলেজছাত্র বহিষ্কার
সিগারেট কেনা নিষিদ্ধ করলো ব্রিটেন, আইন পাস
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম