ডেঙ্গু নিয়ন্ত্রণে থানা-পুলিশ ফাঁড়িতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ২৩:২০আপডেট : ১১ জুন ২০২৪, ২৩:২০

এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে করপোরেশনের আওতাধীন এলাকার থানা ও পুলিশ ফাঁড়িতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দুই দিনব্যাপী কার্যক্রমের প্রথম দিনে আজ মঙ্গলবার (১১ জুন) করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে দক্ষিণ সিটির আওতাধীন ২৬টি থানা ও ১১টি পুলিশ ফাঁড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

শাহবাগ, রমনা, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, মুগদা, শাহজাহানপুর, পল্টন, রামপুরা, খিলগাঁও, সূত্রাপুর, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, শ্যামপুর, ডেমরা, কদমতলী, বংশাল, কোতোয়ালি, হাজারীবাগ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর থানাসহ মতিঝিল থানা ও পুলিশ ব্যারাক, ওয়ারী থানা ও পুলিশ ভবন, ২টি উপ-পুলিশ কমিশনারের কার্যালয়, ১১টি পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতরে এই ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিল ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল বাকি থানা ও পুলিশ ফাঁড়িতে এই অভিযান পরিচালনা করা হবে। সমন্বিত এই অভিযানে ৪৮২ জন পরিচ্ছন্নতাকর্মী ও ৪৮১ মশককর্মী অংশ নেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম