যত্রতত্র পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৪, ২০:০৩আপডেট : ১৫ জুন ২০২৪, ২০:০৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন জায়গায় অনুমতি ছাড়া পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে পৌনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ জুন) দক্ষিণ সিটির ঝিগাতলা, খিলগাঁও রেললাইন ও পলাশি মোড় এলাকায় ৩টি আলাদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএসসিসি।

দক্ষিণ সিটির অঞ্চল ৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান, করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এসব অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান বলেন,  "জিগাতলা নতুন রাস্তায় সালেক গার্ডেন কাঁচাবাজারের সামনে একটি ছোট আকারের অননুমোদিত ছাগলের হাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"

অন্যদিকে, খিলগাঁও রেললাইন এলাকায় অনুমোদনহীন পশুর হাটে অভিযান চালানো প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, “রাস্তার উপরে, বিশেষ করে অনুমোদিত নয়, এমন কোনও জায়গায় হাট বসতে দেওয়া হবে না। এই এলাকায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, “পলাশি মোড়ের দুই পাশে ব্যবসায়ীরা ছাগল নিয়ে বসে গিয়েছিল। এখানে হাট বসাতে সিটি করপোরেশন থেকে অনুমোদন দেওয়া হয়নি। তাই অননুমোদিত এই হাটের ১১ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

পরে অনুমোদনহীন সেসব হাটের পশুগুলো নিকটবর্তী অনুমোদিত পশুর হাটে পাঠিয়ে দেওয়া হয়। সবমিলিয়ে আজ ১৬ ব্যবসায়ীকে অনুমোদনহীন হাট বসানোয় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৯২(৭) ও (৮) ধারায় এসব জরিমানা করা হয়।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম