ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সুলতান মিয়া (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক সুলতানতে মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে এনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।
কয়েদি সুলতান মিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য সুলতান মিয়ার মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত সুলতান কোন মামলায় বন্দি ছিলেন এবং তার স্থায়ী ঠিকানা ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। তার বাবার নাম আবেদ আলী।









