রাজধানীর এক অফিস থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৪, ০৯:১৫আপডেট : ২১ জুন ২০২৪, ০৯:১৫

রাজধানীর পল্টনের রুপায়ণ তাজ ভবনের ষষ্ঠ তলার একটি অফিসের কক্ষ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—ফরহাদ (২১) ও ইমন (২৩)। ইমন ভোলার লালমোহন থানার চৌকিদার বাড়ি গ্রামের নুর ইসলাম পাটোয়ারীর ছেলে। ফরহাদ একই এলাকার চর কচ্ছপিয়া গ্রামের মো. জলিলের ছেলে। তারা দুজনেই মাতৃভূমি গ্রুপে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপরিদর্শক (এসআই) রাম কানাই সরকার বলেন, সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকালের দিকে রূপায়ণ তাজ টাওয়ারের ষষ্ঠ তলার মাতৃভূমি গ্রুপের অফিসে যাই। সেখানে অফিসের দরজা ভেঙে ওই যুবকের অচেতন দেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই রাম কানাই সরকার আরও জানান, মরদেহ দুটির পাশে কাচের বোতলে অ্যালকোহল জাতীয় পদার্থ আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তারা ওই নেশা জাতীয় পদার্থ খাওয়ায় এই ঘটনাটি ঘটেছে। নিহতরা দুজনেই মাতৃভূমি গ্রুপের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা বাপ্পী সরদার বলেন, নিহতরা দুজনেই গত এক মাস ধরে আমাদের অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত। গতকাল বিকাল থেকে তাদের কোনও খবর না পাওয়ায় স্বজনরা বিষয়টি আমাদের জানায়। পরে আমরা অফিসে গিয়ে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি দুজনই অচেতন অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এআইবি/এবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম