ঈদের ছুটি শেষে ঢিলেঢালাভাবে ফিরছে মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৪, ১৬:৪৫আপডেট : ২১ জুন ২০২৪, ২০:৩৯

ঈদের ছুটি শেষে ঢিলেঢালাভাবে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। ঈদের ছুটি শেষ হয়েছে গত মঙ্গলবার (১৮ জুন)। তবে যারা অতিরিক্ত ২-৩ দিন ছুটি নিয়েছিলেন, তারাও এখন ফিরছেন কর্মস্থল ঢাকায়। ঈদ শেষে যে পরিমাণ যাত্রীর চাপ থাকার কথা ছিল, এখনও তা দেখা যাচ্ছে না ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষেরা ধীরে-সুস্থে ফিরছেন।

শুক্রবার (২১ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসময় কথা হয়, ঢাকায় ফিরে আসা যাত্রীদের সঙ্গে। 

ছুটি শেষে দিনাজপুর থেকে ফিরে আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, স্ত্রী-সন্তান নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। ছুটি ছিল তিন দিনের। আমি আরও তিন দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম। কারণ, সামনে আর বড় কোনও ছুটি নেই যে, সবাই মিলে বাড়ি যাবো। পরিবারের সবার সঙ্গে ভালোই ছুটি কাটিয়ে আসলাম। ছুটি শেষ, আবার বাচ্চাদের স্কুল খুলে যাবে, তাই ফিরে আসলাম।

শুক্রবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের দৃশ্য, ছবি: প্রতিবেদক নিয়ামুন নাসির ঢাকায় ফিরেছেন নীলফামারী থেকে। তিনি বলেন, ঈদে মাত্র চার দিনের ছুটি পেয়েছি। ওই অল্প ছুটিতে এত দূরে যাওয়া-আসা পোষায় না। তাই দুই দিনের অতিরিক্ত ছুটি নিয়েছিলাম। ছয় দিনের ছুটি কাটিয়ে আসলাম। ট্রেনের যাওয়া-আসা দুটোই ভালো ছিল। কোনও সমস্যা হয়নি।

আরেক যাত্রী সিদ্দিকুর রহমান এসেছেন রংপুর থেকে। তিনি বলেন, শান্তিতেই ঢাকায় আসলাম, ট্রেনে তেমন যাত্রী ছিল না। মানে ঈদের সময় যেমনটা হয় সেরকম হয়নি। সবাই হয়তো আস্তে-ধীরেই আসার পরিকল্পনা করেছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, বৃহস্পতিবার (২০ জুন) থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে। যাত্রীদের চাপ স্বাভাবিক আছে। ভালোভাবেই যাত্রীরা গন্তব্যে ফিরতে পারছেন।

এদিকে অনেকে যেমন ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন, আবার যারা ঈদে ছুটি পাননি, তারা এখন ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে।

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন ফরিদুর রহমান আকাশ। তিনি ঢাকায় একটি শপিং মলে পোশাকের দোকানে চাকরি করেন। তিনি বলেন, চাঁদরাত পর্যন্ত  ডিউটি ছিল। এছাড়া ঢাকায় কয়েক জায়গায় দাওয়াত ছিল। সে কারণে ঈদে বাড়ি যেতে পারিনি। তাই আজকে যাচ্ছি।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঈদের আগের দিন পর্যন্ত রাজধানী থেকে প্রায় ৭০ জোড়া ট্রেন ছেড়ে গেলেও ঈদের দিন একটি মেইল ট্রেন চলেছে। তবে গত মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন কমলাপুর থেকে দুই-তৃতীয়াংশ ট্রেন চলাচল করেছে। বুধবার থেকে সব ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ শুক্রবার যারা ফিরছেন, তারা গত ১১ জুন টিকিট কেটেছেন।

উল্লেখ্য, গত ২২ জুনের আসন বিক্রি হয়েছিল ১২ জুন, ২৩ জুনের আসন বিক্রি হয়েছিল ১৩ জুন, ২৪ জুনের আসন বিক্রি হয়েছিল ১৪ জুন। ২০ থেকে ২৪ জুন পর্যন্ত ঢাকার বাইরে থেকে যাত্রীরা ঢাকায় ফিরবেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম