বিমানের মাইক্রোবাসে ধানের বস্তাবোঝাই ট্রাকের ধাক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ১০:৫৩আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:৩৮

রাজধানী ধানমন্ডির রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়েছে ধানের বস্তাবোঝাই একটি ট্রাক। এতে মাইক্রোবাসটি ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে। এসময় ধাক্কা দেওয়া ট্রাকটিও উল্টে গেছে, কয়েকটি বস্তা ফেটে ধান ছড়িয়ে পড়ে সড়কের ওপর।

বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) নব কুমার বিশ্বাস।

তিনি বলেন, ধানমন্ডির শুক্রাবাদে রাসেল স্কয়ারে একটি মাইক্রোবাস একটা ধান বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকা থাকা ধান মাটিতে গড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সঙ্গেসঙ্গে রাস্তা পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেয়। 

ট্রাকের কিছু অংশ পড়ে মাইক্রোবাসের ওপরে (ছবি: বাংলা ট্রিবিউন)

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় যানবাহন দুটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তারা দুজনই অক্ষত আছেন।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলের দুপাশেই যানবাহন চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় যানজট। পরে শ্রমিকদের সাহায্য নিয়ে সড়কে পড়ে থাকা ধান সরিয়ে নেওয়া হয়।

ছবি: বাংলা ট্রিবিউন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসটি রাসেল স্কয়ারের মোড় পার হয়ে আসাদগেটের দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসা ট্রাকটি নিউমার্কেটের দিকে যাচ্ছিল। সে সময় মাইক্রোবাসটির পাশে সজোরে ধাক্কা দিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকটির কিছু অংশ মাইক্রোবাসের ওপরেও পড়ে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম