রাজধানীর কদমতলিতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাসহ চার জন আহত হয়েছেন। আহতদেরকে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৬ জুন) সন্ধ্যায় কদমতলির জুরাইন বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মো. জসিম (৪০), মো. মিন্টু (৪২), তুসার (২৮) ও তানসেন (৪০)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা শাহ আলম বলেন, বউবাজার এলাকায় চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে।









