খিলক্ষেতে পিকআপ উল্টে ইভেন্ট ম্যানেজমেন্টকর্মী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ১৩:২৮আপডেট : ২৮ জুন ২০২৪, ১৩:২৮

রাজধানীর খিলক্ষেত বিশ্বরোডের নিকুঞ্জ অংশে মাল বোঝাই  পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় পিকআপের যাত্রী মো. আলফাজ (২৫) মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।

এসআই বলেন, পিকআপ ভ্যানে থাকা সবাই ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী। তারা কাজ শেষে মালামাল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন। ছোট ভাই ছিলেন চালকের সঙ্গে সামনের দিকে, আর বড় ভাই ছিলেন পেছনে। এরমধ্যে নিকুঞ্জ -২ গেটের বিপরীত পাশের রাস্তায় গাড়িটি আইলেন্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়।

পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে রাত ১ টার দিকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলফাজকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, এ ঘটনায় মৃতের ছোট ভাই মাহফুজ ও চালক সামান্য আহত হয়েছেন।

নিহত আলফাজ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর সেকশনে থাকতেন।

নিহতের স্বজনদের আবেদনের কারণে ও কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

/এআইবি/এবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম