বৃষ্টির জমা পানিতে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ১৪:৪৮আপডেট : ২৮ জুন ২০২৪, ১৪:৪৮

রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে ডুবে মাদ্রাসাপড়ুয়া আব্দুল আহাদ (১১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা আবুল হোসেন জানায়, কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে আহাদ ডুবে যায়। পরে অন্যান্য শিশুদের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত শিশু আহাদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মো. খোকন মিয়ার ছেলে।

বর্তমানে ডেমরার মুসলিমনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম