সড়ক নির্মাণে অনিয়ম ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে দুর্নীতি: দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ২০:৩৯আপডেট : ৩০ জুন ২০২৪, ২৩:৫২

সড়ক নির্মাণে নানা অনিয়ম এবং একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও আরও পাঁচটি সরকারি দফতরের অনিয়ম অনুসন্ধানে চিঠি দিয়েছে সরকারের এই সংস্থাটি।

রবিবার (৩০ জুন) নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী ও সুবর্ণচরের বিভিন্ন সড়কে এবং রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসব অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, নোয়াখালী জেলার চাটখিল, সোনাইমুড়ী ও সুবর্ণচর সদর উপজেলায় সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ পেয়ে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে রবিবার (৩০ জুন) এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানের সময় নোয়াখালী সড়ক বিভাগের একজন প্রকৌশলীর উপস্থিতিতে সুবর্ণচর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে নির্মাণাধীন ছয়টি রাস্তা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে দেখা যায়, চারটি নতুন রাস্তা নির্মাণাধীন রয়েছে এবং দুটি রাস্তা সংস্কার করা হচ্ছে। নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে এসব রাস্তা সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম। রেকর্ডপত্র ও সড়ক বিভাগের প্রকৌশলীর প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অপরদিকে, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে

স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)-এর আওতায় প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুস দাবি এবং প্রশিক্ষণ ভাতা আত্মসাৎ করার অভিযোগ পায় দুদক।

রবিবার (৩০ জুন) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুদক সদস্যরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ গ্রহণ করতে আসা প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং দাখিল করা আবেদনসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম