সেনাবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ১৭:১৯আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৭:২০

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল দিনেশ কে ত্রিপাঠি। সোমবার (১ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দফতরে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল দিনেশ কে ত্রিপাঠির সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান। সাক্ষাতকালে তারা দুই দেশের বাহিনীগুলোর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

এডমিরাল দিনেশ কে ত্রিপাঠির নেতৃত্বে চার সদস্যের ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ঢাকায় আসেন। সফর শেষে দলটি আগামী ৫ জুলাই ভারতে ফিরে যাবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম