ছাদ থেকে লিফটের ফাঁকা দিয়ে পড়ে প্রাণ গেলো যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৪, ১০:৫২আপডেট : ০২ জুলাই ২০২৪, ১০:৫২

রাজধানীর শনির আখড়া পাটেরবাগ এলাকায় একটি চারতলা ভবনের ছাদের লিফটের ফাঁকা দিয়ে পড়ে মো. রবিউল হাসান ওসমান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের বন্ধু ইসমাইল জানান, ওসমান পাশের আরেকটি বাসায় থাকেন। রাতে বন্ধু সৈকতের বাসার চার তলার ছাদে উঠার সময় সে ছাদের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওসমানের বড় ভাই রাকিবুল বলেন, বাসার পাশেই সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়েছিল। পরে খবর পাই ওসমান ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আমরা ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত ওসমান পেশায় দর্জি কারগর। যশোর কোতোয়ালি থানার হুসতলা গ্রামের থাই অ্যালুমিনিয়াম দোকানের ব্যবসায়ী হাফিজ মোল্লার ছেলে। বর্তমানে শনির আখড়া পাটেরবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। চার ভাই এক বোনের মধ্যে সে ছিল চতুর্থ।

/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম