উইমেন সাপোর্ট ডিভিশনে ঢাকার বাইরের ভুক্তভোগীও সেবা পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ২৩:০০আপডেট : ০২ জুলাই ২০২৪, ২৩:০০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোনও ভিকটিম যদি ঢাকার বাইরের জেলা থেকে এসে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে সেবা চায়, তাহলে তাকেও সেবা দেওয়া হবে। তিনি বলেন, শুরু থেকেই বিভাগটি অসহায় নারী ও শিশুদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এই বিভাগের কার্যক্রম শুধু ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্য স্থানের নারী ও শিশু ভিকটিমদের সহায়তায়ও কাজ করতে হবে।

মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অফিসার ও ফোর্সদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করবেন। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদেরকে সেবা দিতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রিসার্চ সেন্টার খুলতে হবে। ডিএমপির সাইবার ইউনিট, এনজিও ও থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

মতবিনিময় শেষে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে কর্মজীবী মহিলাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন ডিএমপি কমিশনার।

এরপর তেজগাঁও থানা ভবন পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি থানায় আসা সেবাপ্রত্যাশীরা যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পান সেই বিষয়ে কর্তব্যরত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা দেন।

উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-কমিশনার হুমায়রা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন; যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক প্রমুখ।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান