সাংবাদিক অপূর্ব আলাউদ্দিনকে লাঞ্ছনার ঘটনায় এলআরএফের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৪, ১৩:১১আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৩:১১

যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি’র এডিটর অপূর্ব আলাউদ্দিনকে পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

শুক্রবার (৫ জুলাই) এলআরএফ সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এক বিবৃতিতে এই তথ্য জানান। একইসঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায় এই সংগঠন। প্রয়োজন হলে এলআরএফের পক্ষ থেকে সব সব ধরনের আইনি সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

ঘটনার বর্ননা দিয়ে অপূর্ব আলাউদ্দিন জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. মাহমুদুল হকের দুর্নীতি সংক্রান্ত নিউজের অনুসন্ধানে গত ৩ জুলাই তিনি ও তার সহকর্মী নাহিদ হোসেন হেমায়েতপুরে যান। সেখানে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানিতে গেলে মো. মাহমুদুল হক ওরফে তুষারের হুকুমে মো. রিয়াদ ও মো. এনামুলহকসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাদের এলোপাতাড়ি মারপিট করে। এতে অপূর্ব বুকের বামপাশে মারাত্মকভাবে আঘাত পান। পুলিশকে ফোন দিলে তারা এসে তাকে ঘটনাস্থলে থেকে নিয়ে যায়।

তিনি জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি শাহ জামান মামলা নেওয়ার বিষয়ে প্রথমে গড়িমসি করলেও বৃহস্পতিবার রাতে মামলা এন্ট্রি হয়েছে।

/বিআই/এফএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি