দক্ষিণখানে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৪, ২১:২৪আপডেট : ১২ জুলাই ২০২৪, ২১:৩৫

রাজধানীর দক্ষিণখানে বাসার ছাদ থেকে পড়ে সাঈদ রানা (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারের বরাত দিয়ে দক্ষিণ খান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সজিব জানান, সাঈদ প্রায় সময় বাসায় ঝগড়াঝাঁটি করতেন। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তাকে রিহ্যাবে ভর্তির জন্য ফোন করে সংবাদ দিয়েছিলেন। এ ঘটনায় সাঈদ রাগান্বিত হয়ে রাতে বাসার ষষ্ঠ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। 

সাঈদ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বড়-পিপুরিয়া গ্রামের মৃত সৈয়দ শাহজাহান মিয়ার ছেলে। বর্তমানে দক্ষিণখান বউবাজার পূর্ব মোল্লারটেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম