বাসায় এডিসের লার্ভা: জরিমানা দিতে না চাওয়ায় ১০ দিনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৪, ২০:০৩আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২০:০৩

বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় যায়, এজন্য করা হয় জরিমানা। তবে এই জরিমানা দিতে অস্বীকার করেন লালবাগের নিউ পল্টন লেন এলাকায় মোয়াজ্জেম হোসেন। এ কারণে তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ডিএসসিসি পরিচালিত আরও ৪টি ভ্রাম্যমাণ আদালত ৬টি স্থাপনাকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে সিটি করপোরেশন পরিচালিত ৫টি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ ও জরিমানা আরোপ করে।

রবিবার (১৪ জুলাই) করপোরেশনের উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় ও তার আশপাশ, পাটুয়াটুলি ও কিমারটুলির আশপাশ, লালবাগের নিউ পল্টন লেন, যাত্রাবাড়ীর শেখদী মাদ্রাসা রোড, মুরাদপুর রজব আলী রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

২ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় ও তার আশপাশ এলাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ২৩ নম্বর ওয়ার্ডের লালবাগের নিউ পল্টন লেন এলাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ৩৭ নম্বর ওয়ার্ডের পাটুয়াটুলি ও কিমারটুলির আশপাশ এলাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ৫২ নম্বর ওয়ার্ডের মুরাদপুর রজব আলী রোড এলাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ৬২ নম্বর ওয়ার্ডের নতুন যাত্রাবাড়ীর শেখদী মাদ্রাসা রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিক বলেন, আজকের অভিযানকালে লালবাগের নিউ পল্টন লেন এলাকায় ১৮/১ নম্বর হোল্ডিংয়ের ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের মিটার বক্সে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। এজন্য ভবনটির তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷ আরোপিত জরিমানা দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি নানা অযুহাতে আদালতের সময়ক্ষেপণ করায় ভবনটির তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ডিএসসিসি এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানায়, আজকের অভিযানে মোট ৩৭৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

/এএইচএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম